শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

কুয়াকাটার পৌর মেয়রকে আদালতের সমন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ বার

হত্যা মামলা প্রত্যাহারে বাদী রাখাইন চুচিংমংকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার কে সমন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রহমান এর আদালত এ আদেশ জারি করেন।

এর আগে কুয়াকাটার কেরানিপাড়ার বাসীন্দা চুচিং মং রাখাইন ম্যাজিস্ট্রেট আদালতে ২০২২ সালের ৩ মার্চ তার বড় ভাই সুইচিং মং রাখাইনের হত্যা মামলা প্রত্যাহারে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে হুমকি প্রদর্শনের অভিযোগে মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে আদালত পটুয়াখালীর সিআইডি পরিদর্শক মোঃ বাহাউদ্দিন ফারুকীকে এ বিষয়ে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পর প্রতিবেদনে হুমকি প্রদানের সত্যতা পাওয়ায় আদালত কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সমন জারীর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com