শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির পদত্যাগী সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৫০ বার

উপ-নির্বাচনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির পদত্যাগী সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া।

রোববার (১ জানুয়ারি) বিকেলে আবদুর রশিদ নামের একজন তার পক্ষে মনোনয়নপত্র নেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান।

রোববার আবদুস সাত্তারসহ মোট ৭ জন মনোনয়নপত্র নিয়েছেন জেলা নির্বাচন অফিস থেকে।

এর আগে, দল থেকে তার পদত্যাগের পর আলোচনা ছড়িয়েছিল, তিনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া সম্প্রতি সংসদ থেকে দলের সিদ্ধান্তে পদত্যাগ করেন। এরপর তিনি দলও ছাড়েন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তার দলত্যাগ উপ-নির্বাচনে আলোচনায় নতুন মাত্রা যোগ করে। আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ভোট। ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ৮ জানুয়ারি আর প্রত্যাহার ১৫ জানুয়ারি।

পারিবারিক সূত্র জানায়, ১৯৭৯ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির টিকিটে দুইবার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে জোটকে আসনটি ছেড়ে দিলে টেকনোক্রেট কোটায় তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com