শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব উদ্বোধন 

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৫০ বার
পাবনার আটঘরিয়ায় বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
রবিবার উপজেলার ঐতিহ্যবাহী কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা আক্তার মাসু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রারানী মন্ডল।
এতে সভাপতিত্ব করেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হেলাল প্রামানিক। প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মানিক উদ্দিন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একযোগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সকল শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com