শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

নির্বাচনে আসার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে নির্বাচন কমিশন-সিইসি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ বার

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার শতভাগ নিশ্চিত হবে।

ভোটাররা তাদের ভোটারাধিকার যাতে প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করবো বিশ্বস্ততা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।

কোন দলকে জোর করে আনতে পারবো না তবে তাদের নির্বাচনে আসার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে নির্বাচন কমিশন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বরিশাল বিভাগরে উর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল অঞ্চলের জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইভিএম সম্পর্কে মানুষের ভুল ধারনা রয়েছে।

কিন্তু বাস্তবে কোন প্রমান পায়নি জানিয়ে সিইসি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সবগুলো আসনেই ইভিএমে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

তবে শেষ পর্যন্ত নানা সংকটে সেটা নাও হতে পারে। অংশগ্রহন মুলক নির্বাচন করতে কমিশন থেকে দুইবার বিএনপিকে আহবান জানানো হয়েছে জানিয়ে সিইসি আরো বলেন, ভবিষ্যতে আরো জানানো হবে।

তাদের নির্বাচনে আনতে আমাদের প্রচেষ্টা রয়েছে। সরকারও এ বিষয়ে আন্তরিক।

সভায় বরিশালের বিভাগীয় কমিশনান আমিন উল আহসানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, আইডিই প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ডিআইজি আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com