বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

দীর্ঘ ৮ বছরে বাস্তবায়ন হয়নি হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দির 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩১৯ বার
রিজেন্ট বোর্ডে বিল পাশ হওয়ার পরও দীর্ঘ ৮ বছরে বাস্তবায়ন হয়নি হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দির। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট আর শেয়ারে নিয়মিত আলোচনায় রয়েছে নিম্নোক্ত লেখাগুলি, পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলোঃ
বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৩০ তম সভায় মন্দির নির্মাণের জন্য গৃহীত “সিদ্ধান্ত বিবিধ-১”বাস্তবায়ন হতে আর কত সময় লাগবে ? দীর্ঘ ৮ বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে আশার বানী শুনতে শুনতে আমরা আশাহত হয়ে পড়েছি আজ।
মানুষের বাসস্থানের মতই প্রার্থনালয় প্রয়োজন। কারণ একজন পরিপূর্ণ মানুষ হতে কিংবা সুন্দর জীবন গঠন করতে প্রার্থনালয় অপরিহার্য ।
বাঙালীর হাজার বছরের গৌরবময় ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে উঠেছে আমরা সেই আদর্শকে মনে প্রাণে শ্রদ্ধার সাথে ধারণ করি।
বঙ্গবন্ধুর এই আদর্শের ভিত্তিতে বাংলাদেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সনাতনী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা বিকাশের জন্য কেন্দ্রীয় মন্দির স্থাপিত হয়েছে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের ২য় সংখ্যাগরিষ্ঠ সনাতনী শিক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কেন্দ্রীয় মন্দির স্থাপিত হয়নি, এমনকি সনাতনী শিক্ষার্থীদের জোড়ালো দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৩০ তম সভায় মন্দির নির্মাণের জন্য “সিদ্ধান্ত বিবিধ-১” গৃহীত হলেও তা ৮ বছরেও বাস্তবায়িত হয়নি।
যার ফলস্বরুপ প্রতি বছর আমাদের সনাতনীদের পূজা পার্বণগুলো বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য সমস্যা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, টিএসসি ও অডিটোরিয়ামে আয়োজন করতে হয়েছে। যা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভোগান্তিস্বরূপ ও লজ্জাজনক, সেই সাথে যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ক্ষুন্ন করে ।
বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে মন্দির নিয়ে আশার কথা শুনে আসছি। দীর্ঘ ৮ বছর আগে বিল পাশ হলেও এখনো বাস্তবায়নের আলো দেখল না।
আমরা সকলে আজ এক কণ্ঠে জোর দাবী জানাচ্ছি পাশ হওয়া সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন হোক এই বিজয়ের মাসেই। আগামী  স্বরস্বতী পূজা আমরা মন্দির প্রাঙ্গন করতে চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com