মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

কুয়াকাটায় হোটেল ম্যানেজার ১১ দিন ধরে নিখোঁজ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ বার

কুয়াকাটার আবাসিক হোটেল সী-অ্যাডভেঞ্চার এর ম্যানেজার ফোরকান তালুকদার ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। মাত্র ২০ দিন আগে এই যুবক বিয়ে করেছেন। একমাত্র কর্মক্ষম ব্যক্তির খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। ফোরকানের বাড়ি কলাপাড়া উপজেলার দক্ষিণ মুসল্লিয়াবাদ গ্রামে।

পরিবার থেকে জানা যায়, গত ১০ নভেম্বর কুয়াকাটার তুলাতলী গ্রামে বিয়ে করেন ফোরকান তালুকদার। ২৯ নভেম্বর তিনি শ্বশুরবাড়ি থেকে কর্মস্থলে যায়। এরপর পহেলা ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পহেলা ডিসেম্বর সকালে পাঁচ মিনিটের কথা বলে হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি ফোরকান।

হোটেলের পরিচালক শহীদুল ইসলাম বলেন, নিখোঁজের আগের রাতে তার কাছ থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেন ফোরকান। পরেরদিন সকালে হোটেলে আসেন। কিছুক্ষণ পরে হোটেলবয় রাব্বিকে বলে পাঁচ মিনিটের জন্য তিনি বাইরে যান। এরপর থেকে তার মোবাইল ফোন পর্যন্ত বন্ধ পাওয়া যাচ্ছে।

ফোরকানের শ্বশুর মিরাজ মৃধা জানান, নিখোঁজের দুইদিন আগে ফোরকান তাদের বাড়িতে যায়। ফিরেও যায়। এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ নেই।

এদিকে মিরাজ মৃধা আরও জানিয়েছেন, ফোরকান তিনবছর আগে আরও একটি বিয়ে করেছেন। ওই কথা তাদের সঙ্গে গোপন রেখেছেন।

ছোটভাই জয়নাল জানান, তার বাবা নেই। বড় ভাই ফোরকান একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বর্তমানে নিখোঁজ রয়েছেন। তার মা সারাক্ষণ কান্না করছেন। তারা সবাই এখন দিশেহারা হয়ে পড়েছেন।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ৫ ডিসেম্বর মহিপুর থানায় একটি জিডি করা হয়েছে। এরপর থেকে তাকে খোঁজা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com