শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাবুগঞ্জে বিএনপির নেতাকর্মীসহ ২০৫ জনের নামে মামলা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার

বরিশালের বাবুগঞ্জে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ ২০৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলায় বাদী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করা হয়েছে। মামলায় নামধারী ৫৫ জন ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের শর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ১০ তারিখ ঢাকার সমাবেশ বানচাল করতে সরকারের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ আানা হচ্ছে বলে দাবি করেছে বিএনপির পক্ষ থেকে।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল করতে প্রশাসন নিজেরা ঘটনা ঘটিয়ে নিজেরাই বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে।

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময়ে বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়নের ইশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com