শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

কলাপাড়ায় আওয়ামী লীগ অফিসে হামলা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার

কলাপাড়া উপজেলার মহিপুর থানা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়েছে দুর্বত্তরা। এসময় চেয়ার টেবিল ও বেশ কিছু আসববাপত্র ভাংচুর করা হয়।

বুধবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক আকন জানান, বুধবার রাত দশটার দিকে আমরা অফিস তালাবদ্ধ রেখে চলে যাই।

দুর্বৃত্তরা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাংচুর চালানো হয়। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ বেশ কিছু ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে।

এ ঘটনা জামাত বিএনপি করতে পারে বলে তিনি ধারনা করেছেন। উক্ত ঘটনায় মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com