শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

পবিপ্রবি’র সাথে জিজেইউএস’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ বার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি)’র মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সাথে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০.৩০ মি: এ ভাইস-চ্যান্সেলর সচিবালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. মোহাম্মদ কামরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থ্যার পক্ষে ডাঃ মোঃ খলিলুর রহমান, উপ-পরিচালক (টেকনিক্যাল) চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির মাধ্যমে ইফাদ ও পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত আরএমটিপি প্রকল্পের মূল লক্ষ্য প্রাণি হতে নিরাপদ খাদ্য (দুধ, ডিম ও মাংস) উৎপাদনে ও সঠিক মান নিশ্চতকরণে এবং গবাদি প্রাণির জ্যুনোটিক রোগসহ অন্যান্য রোগ নির্ণয়ে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ ছাড়াও এ চুক্তির ফলে যুগোপযোগী গবেষণার দ্বারা দক্ষিণাঞ্চলের প্রাণিসম্পদের উন্নয়নে পবিপ্রবি’র মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগ এবং জিজেইউএস যৌথভাবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com