শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নলছিটিতে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

নলছিটি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৮৫ বার

ঝালকাঠির নলছিটিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে ম্যানেজ করে খাস জমি দখল ও বিদ্যালয়ের ব্যবহৃত বাথরুম ভাঙ্গার অভিযোগ পাওয়া গিয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন গ্রামে।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বাদী হয়ে জেলা প্রশাসক ও ভুমি মন্ত্রনালয়ের সচিব বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার বীরনারায়ন গ্রামে অবস্থিত ১৪৪নং জে এল এসএ ২৯৭ নং খতিয়ানভুক্ত সাবেক ৫৪৬ এবং সাবেক ৫৪৯ নং দাগ সিকিস্থি এবং ৫৪৭ নং দাগ এর বি.কে.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের জমি প্রতারণার মাধ্যমে দপদপিয়া ইউনিয়নের কয়া এলাকার বাসিন্দা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মৃত এনায়েত হোসেন রাড়ীর ছেলে মোঃ বজলুর রহমান রাড়ী দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

এছাড়াও বি.কে.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবহৃত বাথরুমও ভেঙ্গে ফেলেছেন এবং কিছু জমি বালু দিয়ে ভরাট করে পাকাঘর নির্মানের পায়ঁতারা চালাচ্ছেন।

এ ব্যাপারে বি.কে.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান রাড়ী বলেন, উক্ত জমি আমার ক্রয় করা তার সমস্ত দলিলপত্র রয়েছে একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com