বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বিএমপির মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২১৯ বার
আজ সোমবার (১৩ নভেম্বর) বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র মাসিক অপরাধ পর্যালােচনা সভা অক্টোবর-২২, অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি বিগত মাসের অর্থাৎ অক্টোবর-২২ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা,   ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএমপি উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর  মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি  মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার উত্তর  মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সিএসবি বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ, শেবাচিম হাসপাতাল, সিআইডি, র‍্যাব-৮ এর প্রতিনিধি, পিবিআই, এপিবিএন ও অন্যান্য সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com