বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঝালকাঠীর আপহরনকারী বরিশালে আটক

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৭৫৮ বার
বরিশালে ব্যাংকের টাকা উত্তোলনের সময় অপহরন মামলার আসামী ও ভিকটিমকে উদ্ধার করেছে সিআইডি পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা হতে টাকা উত্তোলনের সময় অপহরন মামলার আসামী প্রদীপ কুমার (৩২) কে আটক করেছে সিআইডি । একই সাথে ভিকটিম বিপাশা রানী (২৫)কে উদ্ধার করা হয়েছে। আনন্দবার্তা‘কে বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির পরিদর্শক মো. আবু মুছা খন্দকার।
আটক প্রদীপ কুমার কাঠালিয়া উপজেলার উত্তর আমুয়া গ্রামের মৃত রমনী বালার পুত্র। মামলার বিবরনে যানাযায়, ২০২০ সালের ২ এপ্রিল কাঠালিয়া উপজেলার পশ্চিম চেচরীরামপুর গ্রামের ভিকটিমকে তার বাসা থেকে প্রেমের সম্পর্ক করে ফুসলিয়ে নিয়ে যায়। এসময় ঘরে রক্ষিত টাকা, স্বর্নালংকার ও বাংকের সঞ্চয় পত্র নিয়ে যায়।
এ ঘটনায় কাঠালিয়া থানায় মামলা দায়ের করতে গেলে মামলাটি গ্রহন করেনি থানা পুলিশ। এর একমাস পরে ঐ বছরের ২ মে ভিকটিমের মা ঊষা রানী সাধক বাদী হয়ে প্রদীপ কুমার ও তার ভাই কৌশিক বালাকে আসামী করে আদালতে মানব পাচার প্রতিরোধ দমন আইনের ১০ ও ১১ ধারায় একটি নালিশী অভিযোগ দায়ের করলে আদালত কাঠালিয়া থানার ওসিকে মামলা গ্রহন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ।
চলতি বছরের ৯ মে কাঠালিয়া থানায় মামলা হিসেবে রেকর্ড করেন থানার পরিদর্শক পুলক চন্দ্র দাস। পুলিশ আসামীকে আটক না করায় বাদী সিআইডির দ্বারস্থ হলে ১৫ জুন মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা থেকে মায়ের সঞ্চয় পত্রের টাকা উঠাতে গেলে সিআইডি পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাথে থাকা আসামী প্রদীপ কুমারকে আটক করে বিকেলে ঝালকাঠি আনা হয়।
ঝালকাঠির সিআইডির পরিদর্শক মো. আবু মুছা খন্দকার আনন্দবার্তা’কে বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। সে ইস্কনের সদস্য বলে স্বীকার করেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com