বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জব্দ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৫৮ বার

ভোলা মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুরে ধ্বংস করেন বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৩১অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক চরফ্যাশন উপজেলাধীন পাঁচ কপাট, আট কপাট, খেজুর গাছিয়া,সামরাজ, বয়ার চর, চর হাসিনা, ঢাল চর, চর পাতিলা ও তৎসংলগ্ন এলাকার মেঘনা নদীতে রুটিন টহল পরিচালনা করা হয়।

উক্ত এলাকা হতে মাছ আহরণে ব্যবহৃত পনেরো লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা।পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল মৎস্য বিভাগের সমন্বয় করে বাংলাদেশ কোস্ট দক্ষিণ জোন এর অধিনস্থ বিসিজি আউটপোস্টের সদস্যরা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে. এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,জব্দকৃত অবৈধ জাল যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা মৎস্য বিভাগের সমন্বয় করে বাংলাদেশ কোস্ট দক্ষিণ জোন এর অধিনস্থ বিসিজি আউটপোস্টের সদস্যরা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com