শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ঘুর্ণিঝড় সিত্রাং আতংকে কলাপাড়াবাসী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২২৭ বার

পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। রবিবার সকাল থেকে উপকূলের বেশিরভাগ এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

আকাশে মেঘের ঘনঘটা। ঘুমোট আবহাওয়া বিরাজ করছে। ঝুর্ণিঝড় সিত্রাং আতংকে কুয়াকাটা সমুদ্র উপকুলবাসী। কুয়াকাটা সৈকতের ছাতা বেঞ্চ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে।

সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব উপকুলবাসীকে নিরাপদ আশ্রয় থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

নিম্নচাপটি আস্তে আস্তে উপকুলের দিকে এগিয়ে আসার খবরে সমুদ্র উপকুলের বেরীবাধের বাইরে বসবাসরত জেলে ও ছিন্নমুল মানুষ জনের মধ্যে এক ধরনের ভয় এবং শংকা কাজ করছে। জেলেরা তাদের জাল নৌকা সমুদ্র সৈকত এলাকা থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখছে।

পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরী সভা ডেকে দূর্যোগ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়েছে। সমুদ্র উপকুলবর্তী এলাকার মানুষকে সময়মত আশ্রয় কেন্দ্রে নেয়া, শুকনা খাদ্য সরবরাহ প্রস্তুত রাখারও নির্দেশনা দেয়া হয়েছে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে।

অপরদিকে পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, রবিবার দিনভর কুয়াকাটায় অবস্থান করে ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাব পর্যবেক্ষন করছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ঘুর্ণিঝড়ে উপকুলের মানুষের পাশে দাড়াতে নির্দেশনা দিয়েছেন। ঘুর্নিঝড়ে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য ইতোমধ্যে এমপি মহিব্বুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সতর্কতামুলক পোষ্টও দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com