বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলায় বক্তৃতা দেন বৃহত্তর পাবনার মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৬৪ বার
বৃহত্তর পাবনার কৃতীসন্তান মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ আওয়ামী মুসলিম লীগের সদস্য হিসেবে গণপরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর পাকিস্তানি স্বৈরাচারী সরকারের সকল ভ্রুকুটি উপেক্ষা করে ১২ আগস্ট ১৯৫৫ তারিখে গণপরিষদে বাংলায় বক্তৃতা শুরু করেন।
এ নিয়ে সংবাদ ছাপা হয়েছিল তৎকালীন সাপ্তাহিক সৈনিক, ২৩ মার্চ ১৯৫৬ এ। পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিশিষ্টজন মো. মহিউদ্দিন ভুঁইয়া’র লেখনি বিষয়টি নতুন ভাবে জানকে শুরু করেছে তরুণ প্রজন্ম।
দারুণ ব্যাপার হচ্ছে,  বাংলায় বক্তৃতা রেকর্ড করার জন্য আইনসভায় তখন কোনো ব্যবস্থা ছিল না। মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ বেশ কয়েকবার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে গণপরিষদে বাংলা বক্তৃতা রেকর্ড করাবার লোক নিযুক্ত করতে সমর্থ হন।
আওয়ামী লীগ নেতা মওলানা আবদুর রশিদ তর্কবাগীশের আগে কোনো বাঙালি গণপরিষদ সদস্য বাংলায় বক্তৃতা প্রদান করেননি। এমনকি ধীরেন্দ্রনাথ দত্ত ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ তারিখে গণপরিষদে উর্দুর সাথে বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে অন্তর্ভুক্তির যে প্রস্তাব করেছিলেন এবং তা প্রত্যাখ্যাত হয়েছিল, সেই প্রস্তাবটিও ছিল ইংরেজিতে।
এম এ বার্ণিকের, আওয়ামী লীগের ইতিহাস সোহরাওয়ার্দী থেকে শেখ হাসিনা, পৃষ্ঠা : ৯৮, ইতিহাস গবেষণা সংসদ থেকে এ বর্ণনা উঠে আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com