শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পুলিশের পিকআপ ভ্যানে ঈগলের ধাক্কায় তিন কনস্টেবল আহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৪৮ বার

বরিশাল নগরীতে বাসের ধাক্কায় পুলিশের টহল পিকআপ ভ্যানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কালিজিরা ব্রিজ ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানিয়েছেন।

আহতরা হলেন-বরিশাল কোতোয়ালি মডেল থানার নারী কনস্টেবল চায়না, কাওসার ও কুদ্দুস। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, পুলিশের একটি টহল পিকআপ ভ্যান নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় যায়। সেখান থেকে ফেরার সময় ঢাকা থেকে ঝালকাঠিগামী ঈগল পরিবহনের একটি বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে টহল পিকআপ ভ্যানের পেছনে থাকা তিন কনস্টেবল আহত হন।

এ ঘটনার পর বাসসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com