শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

কুয়াকাটায় ট্যুরিস্ট বোট মালিকের উপর হামলা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৯০ বার

কুয়াকাটা পৌর শ্রমিকলীগ সভাপতির প্রাভাবে তার ভাইয়ের হাতে মারধরের শিকার হয়েছেন একজন পর্যটন ব্যবসায়ী।

তাকে পিটিয়ে মাথা ফাটানোর পর থানায় অভিযোগ করায় হামলাকারী ও তার পরিবারের তোপের মুখে পড়েছেন এবার, আছেন গুম খুনের শঙ্কায়। হাসপাতালের বিছানা থেকে এসে মাথায় ব্যান্ডেজ নিয়ে শনিবার সকালে সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী ইলিয়াস।

ট্যুরিস্ট বোট মালিক মোঃ ইলিয়াস আকন কুয়াকাটা প্রেসক্লাবে শনিবার সকালে তার লিখিত বক্তব্যে জানান, গত বুধবার দুপুরের দিকে কুয়াকাটার খাপড়াভাঙ্গা নদীতে তার ফাইবার বোটটি অপর একটি ফাইবার বোটের পাশে নোঙ্গর করে রাখেন।

ওই ফাইবার বোটের মালিক মোঃ আবুল হোসেন কাজী এতে ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালমন্দ করলে ইলিয়াস প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হন আবুল হোসেন কাজী। একপর্যায় লাঠিসোটা নিয়ে হামলে পড়েন ইলিয়াসের ওপর।

এ ঘটনায় রক্তাক্ত জখম হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি অভিযোগ আকারে মহিপুর থানা পুলিশকে জানালে আরও ক্ষেপে যান আবুল কাজী।

এ অবস্থায় অভিযোগ প্রত্যাহারে তাকে চাপ দেয়া হচ্ছে। অন্যথায় তাকে গুম খুনের হুমকি দেয়া হচ্ছে বলে ইলিয়াসের অভিযোগ। হামলার সময় প্রত্যক্ষদর্শী ও ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি মোঃ জনি আলমগীর জানান, আবুল কাজী ট্যুরিস্ট বোট মালিক সমিতির একজন দায়িত্বশীল হয়েও তিনি সংগঠনের নিয়মনীতির তোয়াক্কা করেন না।

ঘটনার দিন অত্যন্ত বেপরোয়া ও নির্দয়ভাবে ইলিয়াসের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আবুল কাজী বলেন, ভুল বোঝাবুজির এক পর্যায় ইলিয়াসের আঘাত প্রতিহত করতে গিয়ে মুখমন্ডলে সামন্য আঘাত পেতে পারে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা রয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com