বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

তাপবিদ্যুত কেন্দ্রে বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৫৫ বার

কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্রে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান উজ্জল হাসান (২৫) নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যুত কেন্দ্রের ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জল হাসান এর বাড়ি জামালপুর জেলার শাহপুর গ্রামের ফুলবাড়িয়া ইউনিয়নে। তার বাবার নাম জাবেদ হাসান। জানা গেছে, নিয়মিত কাজের অংশ হিসেবে বিদ্যুত সঞ্চালন লাইনে অন্য কর্মীদের সঙ্গে কাজ করছিলেন উজ্জল হাসান।

এ সময় হঠাৎ তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, তারা হাসপাতাল থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল সম্পন্ন করেছেন। সঠিক কারণ জেনে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com