বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকারের দায়ে বরিশালে ১২৮ জেলের কারাদণ্ড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার

মা ইলিশ রক্ষা অভিযানের গেলো চারদিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে গোটা বরিশাল বিভাগে ১২৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

‍এছাড়া এ পর্যন্ত ১৮ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন। তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‍কা‍উকে ‍এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।

যদিও অভিযানে মাঝেই সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খা, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। জনবল ও যানবাহন সংকটসহ নানান সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা ও পুলিশ প্রশাসন।

আর সংকটের মধ্যেই মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ১৫৬ টি মোবাইল কোর্ট বসে।অভিযান পরিচালিত হয় ৫৯৯ টি। ‍এসব অভিযান থেকে ১ হাজার ১৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়।এছাড়া ১৪৪ টি মামলায় প্রায় ১ লাখ  ৬০ হাজার টাকা জরিমানা এবং ১২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর নিলামকৃত আয় হয়েছে ৩৩ হাজার ৫ শত টাকা।

মৎস অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে ‍আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে ১৫৪ টি ‍অবতরণ কেন্দ্র, ১ হাজার ২৪ টি মাছঘাট, ১ হাজার ৯৫৭ টি ‍আড়ত,, ১ হাজার ২১৮ টি বাজার পরিদর্শন করা হয়। ‍

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com