রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার
ফাইল ফটো

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয় মিলনায়তনে আগামীকাল শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় এ বৈঠক হবে। আসন্ন জেলা পরিষদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন কেন্দ্র করে এ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এতে ডিসি-এসপিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আসতে বলা হয়েছে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন গঠন হওয়ার পর মাঠ প্রশাসন কর্মকর্তাদের নিয়ে এটিই বৃহৎ বৈঠক।

আগামী ১২ অক্টোবর গাইবান্ধা- ৫ আসনের উপনির্বাচন, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন, ৫ নভেম্বর ফরিদপুর- ২ আসনের উপনির্বাচন ও ২ নভেম্বর অনুষ্ঠিতব্য বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com