মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

আগৈলঝাড়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার
ফাইল ফটো

বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (০৭ অক্টোবর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহষ্পতিবার দিবাগত রাতে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।

মৃত সাব্বির পাইক (১৬) আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. আলমগীর পাইক এর ছেলে।

কিশোর সাব্বিরের মা কোহিনুর বেগম জানান, বৃহস্পতিবার ছেলেকে বাড়ি রেখে পাশের বাড়িতে কাজে যায় সে। কাজ শেষে রাত পৌনে নয়টার দিকে বাড়ি ফিরে সাব্বিরের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। তবে কোন সারাশব্দ না পেয়ে কৌশলে পিছনের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং ছেলে সাব্বির পাইককে শাড়ির কাপরের অংশ দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পান।

স্থানীয়রা জানান, সাব্বিরের মায়ের ডাক চিৎকারে স্থাতারা এগিয়ে যান এবং সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন।

পরে থানার এসআই  শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই রাতেই সাব্বিরের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

সাব্বিরের মা কোহিনুর বেগম আরও জানায়, তার ছেলে মানসিক রোগী ছিল। সাব্বিরের বাবা গত দশ বছর যাবত মানসিক সমস্যাজনিত কারনে শিকলে আটকা অবস্থায় আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com