বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বরিশাল কড়াপুরে যুবককে কুপিয়ে জখম

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২১২ বার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে সহিদুল ইসলাম খান (৩৭) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (৪ অক্টেবর) রাত আটটায় বরিশাল সদর উপজেলা ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের বসুরহাট সংলগ্ন চৌধুরী বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনার পরই আহত সহিদুলকে আশংকাজনক অবস্থা শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত সহিদুল ও তার ভাই সিরাজুল ইসলাম খান বলেন, সোমবার (৩ অক্টেবর) সন্ধ্যায় শহিদুল তার নিজ বাড়ি ( উত্তর কড়াপুর ) থেকে শিশু এক ভাগনিকে নিয়ে বোন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

পথে পপুলার স্কুলের পূর্ব পাশে পৌঁছা মাত্রই মামা-ভাগনির চোখের উপর লাইট মারে স্থানীয় শুভ খলিফা (১৮)। এ নিয়ে তর্কের এক পর্যায় সহিদুল রাগ করে শুভকে একটি  থাপ্পড় দেয়। তাদের তর্ক-বিতর্ক শুনে ঘটনাস্থলে শুভর মা-বাবা এসে সহিদুলকে মারধর করে। এ সময় দু’ পক্ষই একে অপরকে গালাগালি করে। পরে সহিদুল তার শিশু ভাগনিকে নিয়ে ধর্মাদী গ্রামে বোনের বাড়িতে চলে যায়।

পরদিন অর্থাৎ মঙ্গলবার (৪ অক্টেবর) সহিদুল বোনের বাড়ি থেকে ফেরার পথে বসুরহাট সংলগ্ন চৌধুরী বাড়ির সামনে পৌঁছানোর পরই হঠাৎ চলন্ত ব্যাটারী চালিত হলুদ অটো গাড়ি থেকে তাকে টেনে নামায় শুভর বড় ভাই সজিব খলিফাসহ (৩০) অজ্ঞাত ৪/৫ জন যুবক।

এ সময় তারা সহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায়, ডান হাতে, গলায় ও পেটে কুপিয়ে জখম করে নগদ অর্থ ছিনিয়ে নেয়। এবং সহিদুলের মৃত্যু নিশ্চিত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত চলে যায় হামলাকারীরা।
সজিব খলিফা হলেন কড়াপুর পপুলার স্কুল সংলগ্ন খোকন খলিফার পুত্র। উক্ত ঘটনার আহতর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে। অপরদিকে শুভ ও তার ভাই সজিব এলাকা ছেড়ে পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com