বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অফিস সময় বাড়তে পারে

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার

কৃচ্ছতা সাধনের লক্ষ্যে এক ঘণ্টা এগিয়ে সরকারি অফিসসূচি চালুর পর তা এক ঘণ্টা বাড়ানো হতে পারে। ফলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের।

বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ায় শীতকালকে সামনে রেখে আগামী মাস থেকেই অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

সাধারণত, সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।

সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি এবং ব্যাংকগুলোও অফিস সময় কমিয়ে আনে।

নতুন অফিস সময় নিয়ে সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত নতুন সূচি চলবে। তার যুক্তি, এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি। এটা (অফিস সময়) পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো।

কর্মকর্তারা বলছেন, সামনে শীতকাল আসছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদাও কমে যাবে। তাই নতুন করে অফিস সময়ের জন্য প্রস্তাব করা হচ্ছে।

সূত্র: বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com