শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ববি সাইন্স ক্লাবের নেতৃত্বে শেখ শাহনেওয়াজ-ইমদাদুল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ বার

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের উপকূল বিদ্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শেখ শাহনেওয়াজ জিমি কে সভাপতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে আগামী এক (১) বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন দেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আহাদুল ইসলাম ফাহিম, সৈয়দা সানজিদা ফেরদৌস জেবা, ইসরাত জাহান তামান্না। যু্গ্ম সাধারণ সম্পাদক পদে আছেন সোনিয়া সুলতানা সাথী ও মোঃ শাকিল হোসেন।

কমিটিতে অনান্যাদের মধ্যে সাংগঠনিক  সম্পাদক পদে রবিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইসরাত জাহান রাবেয়া, কোষাধ্যক্ষ পদে শচীন চন্দ্র সাহা, সহ-কোষাধ্যক্ষ পদে সোয়েব আক্তার শিমুল, পরিকল্পনা সম্পাদক পদে মৃত্তিকা রহমান রুপা, সহ-পরিকল্পনা সম্পাদক পদে মোঃ আল আবিদ ও মোঃ শামীম খান, দপ্তর সম্পাদক পদে ফারহানা আফসার মৌরি, সহ-দপ্তর সম্পাদক পদে রেজাউল মোল্যা, প্রচার সম্পাদক পদে জনি মোল্যা, সহ-প্রচার সম্পাদক পদে শ্রাবন্তি মিস্ত্রী নিপা, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোঃ আরাফাত ইসলাম, সহ-মানবসম্পদ সম্পাদক পদে মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ রাশেদুল হিসান রাকিব, গবেষণা সম্পাদক পদে সোয়েব সৈকত, সহ-গবেষণা সম্পাদক পদে আব্দুল্লা মোড়ল, রিদওয়ান ইসলাম জারিফ ও ওবাইদুর রহমান আকন, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মুহিদ হোসাইন পিয়াল, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক পদে রনি ঢালী, ইকবাল হাসান ও সামিউল ইসলাম সিফাত, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট পদে শাহরিয়ার ফাহিম তনু, ডেপুটি-হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট পদে সৈকত রায়, সাদিকুর রহমান ও মোঃ ফয়সাল সরদার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের ১ম কার্ষনিবাহী কমিটি গঠন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com