রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

কুয়াকাটা পৌর মেয়রকে হুমকি ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বার

কুয়াকাটায় উপজেলা নির্বার্হী কর্মকর্তার সামনে পৌর মেয়র ও তার লোকজনের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পৌর মেয়রের ভাইয়ের ছেলে মোঃ আবুবক্কর হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও তার ভাই ইউপি চেয়ারম্যানের দক্ষিণ হস্ত হিসেবে পরিচিত কুয়াকাটা পৌর যুবলীগ নেতা রফিক ফরাজীকে দায়ি করা হয়।

ওএমএস এর চাল বিতরণে অনিয়ম তদন্তে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সেখানে পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার ও তার পরিবারের সদস্যদের হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেয় রফিক বাহিনী।

শুক্রবার রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার তুলাতলীর এ ঘটনায় সাবেক পৌর মেয়র আ: বারেক মোল্লা ও তার ভাই লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার ইন্ধন ছিল বলেও দাবি করা হয়।

পরে ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন।

এ ঘটনায় সাবেক পৌর মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা বলেন, উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এখানে প্রাণনাশের হমকির ঘটনা বা কাউকে হেনস্তা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com