মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ব্যাংক নোটিশে গ্রেফতার আতংকে কলাপাড়ায় প্রতারণার শিকার অর্ধশতাধিক পরিবার, হয়রাণী থেকে বাঁচতে মানববন্ধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ বার

পটুয়াখালীর কলাপাড়ায় সোনালী ব্যাংক থেকে প্রেরিত এক নোটিশে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে অর্ধশতাধিক দিনমজুর ও ছিন্নমূল পরিবারের মধ্যে। এসব পরিবারের ভোটার আইডি কার্ড ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ব্যাংক থেকে স্বনির্ভর প্রকল্পর ৩৫-৫০ হাজার টাকা লোন নিয়েছে। এখন ব্যাংক থেকে এ লোন পরিশোধের নোটিশ পেয়ে দুশ্চিন্তাগ্রস্থ্য হয়ে পড়েছে পরিবারগুলো।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ব্যাংক লোনের হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন করেছে এ প্রতারিত পরিবারের নারী-পুরুষরা। প্রতারিত পরিবারের সদস্য জুলেখা বেগম বলেন তার নামে ৬৫ হাজার ৭৮১ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়েছে।

বজলুর রহমান জানান, তার নামে ৭৬ হাজার ৩৫৬ টাকা পরিশোধের নোটিশ করা হয়েছে। এভাবে অর্ধশত পরিবারকে নোটিশ করে আগামী ১৫ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরে ব্যাংক থেকে এ টাকা লোন নিয়ে পুরোটাই আত্মসাত করে একটি প্রতারক চক্র।

প্রতারণার শিকার পরিবারের সদস্যরা জানান, ২০১৬ সালে তারা রাস্তার মাটি কাটার কাজ করতেন। ওই সময়ে তাদের নামে ব্যাংকে বীমা করার কথা বলে ছবি ও আইডি কার্ড নিয়েছে ওই সময়ে দায়িত্বরত মনির, মাকসুদা ও জাহানারা।

এজন্য তাদের এক হাজার টাকা দিয়েছেন। তারা কখনোই সোনালী ব্যাংকে যাননি। এমনকি অনেকে সাক্ষরও জানেন না।

তবে সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখায় এ বিষয়ে যোগাযোগ করলে ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল আহসান ঠিক কতজনকে নোটিশ করা হয়েছে এ তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন এবং তথ্য চেয়ে আবেদন করতে বলেন।

তবে তিঁনি বলেন, যাদের নোটিশ করা হয়েছে সবার সবধরনের কাগজপত্র ব্যাংকে সংগ্রহীত আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ বিষয়ে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com