শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পাকিস্তানের দেয়া টার্গেটে খেলছে ভারত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৫৯ বার

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ম্যাড়ম্যাড়ে ব্যাটিং উপহার দিল পাকিস্তান।

শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে বাবরবাহিনীর সংগ্রহ ১৪৭ রান।

এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান।

এই ম্যাচে ভারতের একাদশে ঋষভ পন্থ বসিয়ে দীনেশ কার্তিককে নামিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে নাসিম শাহর।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৫ রানেই অধিনায়ক বাবরকে হারিয়েছে পাকিস্তান। ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছেন তিনি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে আবেশ খানের বলে উইকেটরক্ষক কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ফখর জামান (১০)।

চাপের মুখে জুটি গড়েন রিজওয়ান-ইফতিখার। তবে তাদের জুটিতে রানের গতি বাড়তে থাকলে আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় পেস অলরাউন্ডারের বলে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইফতিখার (২৮)। এরপর নিজের পরবর্তী ওভারে জোড়া আঘাত হানেন হার্দিক।

নিজের শেষ ওভারের প্রথম বলেই তিনি বিদায় করেন রিজওয়ানকে। পাকিস্তানি ওপেনার ৪২ বলে ৪৩ রানের সাবধানী ইনিংস খেলে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ১টি ছয়।

হার্দিক ওই ওভারের তৃতীয় বলে সদ্য ক্রিজে আসা খুশদিল শাহকে (২) বিদায় করেন। সবমিলিয়ে ওভারে দ্বিতীয় ও নিজের তৃতীয় উইকেটের দেখা পান হার্দিক। চাপে পড়ে যাওয়া পাকিস্তান পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত উইকেট হারাতে হারাতে শেষ ওভারের পঞ্চম বলে অলআউট হয় ।

বল হাতে ভারতের ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬ রান খরচে নেন ৪ উইকেট। হার্দিক নেন ২৫ রান খরচে ৩ উইকেট। এছাড়া আর্শদীপ সিং ২টি ও বাকি উইকেট নেন আবেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com