মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

সোনাতলা নদীতে বিলীন হচ্ছে স্লুইসগেট

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৩৩ বার

রিভার সাইটের স্লোপসহ অর্ধেকটা বিলীন হয়ে গেছে পাঁচটি স্পটে। তিন ভেন্টের স্লুইসের উইং ওয়ালসহ ব্লক নেই, বিধ্বস্ত দশায় রয়েছে। নতুন নতুন স্পটে বাঁধে ভাঙ্গন ধরেছে। এভাবেই সোনাতলা নদীর ভাঙ্গনে পূর্ব দৌলতপুর গ্রামের প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ বিলীনের শঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ৪৬ নম্বর পোল্ডারে বাঁধ ঘেষা বাসীন্দারা রাতে বিধ্বস্ত দশার বাঁধটি দেখতে যায়। রাতে ঘুমুতে পারেন না। সবজির ঘাটি খ্যাত নীলগঞ্জ ইউনিয়নের এই বেড়িবাঁধটি রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে দেড় হাজার সবজি চাষীসহ হাজার হাজার কৃষক পরিবার জমিজমার ফলন হারানোর শঙ্কায় পড়বে। ভেসে যাবে গোটা এলাকা। আর এর প্রভাবে কলাপাড়া উপজেলায় সবজির আবাদে বিপর্যয় দেখা দেয়ার শঙ্কা রয়েছে।

বাঁধ ঘেষা কান্ট্রি সাইটের বাসীন্দা আনোয়ার মুন্সী, হানিফ হাওলাদারসহ শতাধিক পরিবার প্রতিনিয়ত দুর্ভাবনায় থাকেন বাঁধের বিধ্বস্ত দশার কারণে। এই বুঝি সম্পুর্ণ বেড়িবাঁধ ধসে গেল; এমন আতঙ্ক সবার মধ্যে।

ওই গ্রামের বাসীন্দা সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদ জানান, তিনি চেয়ারম্যান থাকা কালে জিও ব্যাগের প্রোটেকশন দেয়া হয়েছিল। পুরনো বেড়িবাঁধ ভেঙ্গে গেলে বিকল্প বেড়িবাঁধ করা হয়। তাও এখন ভেঙ্গে গেছে।

প্রায় এক কিলোমিটার এলাকা সোনাতলা নদীর পেটে চলে যাচ্ছে। একমাত্র তিন ভেন্টের স্লুইসটির রিভার সাইট অন্তত ২০ ফুট নদী গিলে খেয়েছে। কান্ট্রি সাইটের ভেন্টের উপরের মাটি দেবে গর্ত হয়ে গেছে।

এখন জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কিংবা যে কোনভাবে বেড়িবাঁধ রক্ষায় প্রটেকশন দেয়ার দাবি জানালেন তিনি। ওখানকার কৃষকরা আরও জানান, এই বাঁধ ছুটে গেলে পুর্ব গৈয়াতলাসহ আশপাশের ১০-১২ গ্রামের ফসলহানি ঘটবে। তাই বাঁধ রক্ষায় এই সিজনেই পদক্ষেপ নেয়া প্রয়োজন। নইলে আমনসহ সবজি চাষে বড় ধরনের বিপর্যয় দেখা দিবে।

পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন জানান, ৪৬ পোল্ডারের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য আগেই উদ্যোগ নেয়া হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com