বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে ভুয়া সাংবাদিক আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কেন্টিনের খাবার বিল না দিয়ে পালানোর সময় ভুয়া সাংবাদিক জহিরউদ্দিন বাবরকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় হাসপাতালের পঞ্চম তলার কেন্টিনে এ ঘটনা ঘটে।

আটক ভুয়া সাংবাদিক বাবর (৪০) নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ সড়কের হারুন শেখের ছেলে। সে নিজেকে বেসরকারী সময় টিভির বরিশাল প্রতিবেদক হিসেবে পরিচয় দিয়েছিলো।

কেন্টিনের স্বেচ্ছাসেবক মেহেদি হাসান জানান, কেন্টিনে ১৫০ টাকার খাবার পর বিল চাইলে প্রথমে নিজেকে মেডিকেলের ষ্টাফ পরিচয়। পরে নিজেকে সময় টিভির বরিশাল প্রতিবেদক শাকিল মাহমুদ হিসেবে দাবি করে।

এতে সন্দেহ হলে তার কাছে আইডি কার্ড দেখতে চাই। তখন তিনি কোন কথা না শুনে মারধর শুরু করে। এরপর হাসপাতালের নিয়োজিত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এলে তাদের কাছে সময় টিভির বরিশাল প্রতিবেদক শাকিল মাহমুদের ভিজিটিং কার্ড বের করে নিজেকে শাকিল মাহমুদ এবং পরে তার স্বজন হিসেবে পরিচয় দেয়।

আইনশৃংখলা বাহিনী বিষয়টি শাকিল মাহমুদকে অবহিত করেন। তিনিসহ বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে আসলে কে শাকিল মাহমুদ তাকে চিহিৃত করতে পারেনি ভুয়া সাংবাদিক বাবর। পরে পুলিশ এসে তাকে নিয়ে গেছে।

এ বিষয়ে সময় টিভির প্রতিবেদক শাকিল মাহমুদ বলেন, কাজের ক্ষেত্রে প্রায়ই বিভিন্ন স্থানে গিয়ে ভিজিটিং কার্ড দেয়া হয়। সেই ভিজিটিং কার্ড আইডি কার্ডের হোল্ডারে রেখে নিজেকে শাকিল মাহমুদ পরিচয় দিতো। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে, আটক বাবর কখনো কখনো নিজেকে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়েছে।

সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু ও আমি শাকিল মাহমুদ আমাদের ক্যামেরা পার্সন সুজয় দাস ও সুমন হাসান ছাড়া জেলায় আর কোন প্রতিবেদক ও ক্যামেরা পার্সন নেই।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com