সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার
আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার সকালে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা সংক্রান্তে সম্মানিত সাংবাদিকবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
এ সময় সদ্য সমাপ্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট  সকল বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বরিশালে একটি নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা  উদযাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গৃহীত সার্বিক আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ কমিশনার কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতবিনিময়কালে  সাংবাদিকবৃন্দ  সামগ্রিক আইনশৃঙ্খলা সহ সংশ্লিষ্ট সকল বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
এ সময় পুলিশ কমিশনার আইন-শৃঙ্খলা, অবৈধ আগ্নেয়াস্ত্র,মাদকদ্রব্য, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে
সকলের সহায়তা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাতসহ বিএমপি’র অন্যান্য  ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পূজা কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com