বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

লাইনের মাধ্যমে চাকরি দেয়ার কথা বলে ৩ বছর আগে ১২ লাখ টাকা নিয়েছিল অবশেষে পুলিশের হাতে আটক

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৯৫ বার

লালমোহনে হুমায়ন কবির নামের এক প্রাইমারী টিচারকে আটক করেছে পুলিশ। লাইনের মাধ্যমে চাকরি দেয়ার কথা বলে ৩ বছর আগে ১২ লাখ টাকা নিয়েছিল সে।

আটক শিক্ষক হুমায়ন কবির উপজেলার লেঙ্গুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানাগেছে।

হুমায়ন কবিরের কাছে প্রতারিত স্থানীয় হরিগঞ্জ বাজারের ব্যবসায়ী মাকসুদ জানান, তার এক নিকটাত্মীয়কে সদ্য সমাপ্ত প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উইন করিয়ে দেয়া এবং পরীক্ষা পরবর্তী চাকরি নিশ্চিত করে দেয়ার কথা বলে কন্টাক করে ৩ বছর আগে ১২ লাখ টাকা নেয়।

পরে পরীক্ষায় অকৃতকার্য হলে সাড়ে ১০ লাখ টাকা ফেরত দেয় শিক্ষক হুমায়ন কবীর। বাকি দেড় লাখ টাকা ফেরত না দেয়ায় বিভিন্ন দরবারে বিচার সালিশ হয়। এতেও টাকা আদায় করতে ব্যর্থ হলে থানায় অভিযোগ দেয় ভুক্তভোগী মাকসুদ।

পরে আজ ১৮ আগষ্ট বৃহস্পতিবার বিকালে লালমোহন থানার এস আই মাহামুদুল হাসান, শিক্ষক হুমায়ন কবিরকে আটক করে থানায় নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই শিক্ষককে ছুটিয়ে নেয়ার চেষ্টা তদ্বীর চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com