বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান’র বিরুদ্ধে এবার আদালতে মামলা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩০২ বার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান’র বিরুদ্ধে ফৌজদারী অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে এবার আদালতে মামলা হয়েছে।

আজ বুধবার (১৭আগষ্ট) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত মামলার অভিযোগের বিষয়ে জেলা প্রধান সিআইডিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু বাদী হয়ে টিয়াখালী ইউনিয়নে সরকারী খরচের গভীর নলকূপ বরাদ্দ দেয়া নিয়ে বেশ ক’জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদের সাথে প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলা চেয়ারম্যান সহ ৩ জনের নামে আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার অপর দু’আসামী হল টিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো: ইব্রাহিম মিয়া ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক অফিস সহায়ক মো: রেজাউল করিম রেজা।

এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তাঁর পুত্রের বিরুদ্ধে শহরের এতিমখানা এলাকার নির্মানাধীন মশিউর ইনফ্রাষ্টাকচার লি: ৭ তলা ভবনের চার নির্মান শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় সাইড ইঞ্জিনিয়ার মো: অহিদুল ইসলাম ৩ জুলাই ২০২২ কলাপাড়া থানায় মামলা করেন, যা পুলিশের তদন্তাধীন রয়েছে।

এ মামলায় তিনি আদালতের অনুকম্পায় শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com