বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির কাতল মাছ উঠলো বড়শিতে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৯৫৮ বার

বরিশালের ঐতিহ্যবাহি দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির একটি কাতল মাছ সৌখিন মৎস শিকারীদের বড়শিতে ধরা পরেছে। এ নিয়ে গোটা এলাকায় বেশ হৈ চৈ লেগে গেছে।

আজ সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১২ টায় আনন্দ বার্তাকে সৌখিন মৎস শিকারী সোহেল জমাদ্দার জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘির উত্তর প্রান্তে টিকেট কিনে মাছ শিকারে অংশগ্রহন করেন তারা।

গতকাল রোববার প্রথম দিনে বিকেল সাড়ে ৫ টার দিকে আনুমানিক ৩০-৩৩ কেজি ওজনের ওই কাতল মাছটি তার বড়শিতে বাধে। প্রায় ৮ ঘন্টা অর্থাৎ রাত দেড়টার দিকে দীঘির দক্ষিন প্রান্ত থেকে বিশালাকৃতির ওই কাতল মাছটি তুলতে সক্ষম হই আমরা। এসময় আমার সাথে বন্ধু সুমীতসহ অনেকেই ছিলেন।

 

তিনি বলেন, মাছটি বড়শিতে বাধার পর থেকেই পুরো দীঘি এলাকায় বেশ হৈ-চৈ লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তোলার পর মাছটি দেখে আনন্দ ধরে রাখার উপায় ছিলো না।

তিনি বলেন, শিকার হওয়া মাছ সাধারণত ওজন দেই না। তবে মাছটির আনুমানিক ওজন ৩০-৩৩ কেজি হবে, আজ বিকেলে মাছ শিকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর মাছটি সবাইকে দেখানো হবে বলে জানান তিনি।

প্রতক্ষ্যদর্শী সবুজ হোসেন শিপন জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সোহেল ও সুমীতের শুভাকাঙ্খীরা দীঘি পারে চলে যান। মাছটি তীরে তোলার পর বাধ ভাঙ্গা উচ্ছাস ছিলো সবার মাঝে। কারন এতো বড় মাছ গত ১০ বছরে দুর্গাসাগর দীঘি থেকে শিকারের খবর পাওয়া যায়নি।এ মাছটি ২৫ কেজি ওজনের ওপরে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com