মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে মেঘনায় ৩২০ টন পাথরবোঝাই বাল্কহেড ডুবি, ৪ ক্রু জীবিত উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৪৮ বার

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনায় ৩২০ টন পাথরবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। আর এ সময় বাল্কহেডটিতে ৪ জন আরোহী (ক্রু) ছিলো, যাদের জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড। এর আগে আজ রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টাগার্ড সূত্রে জানা গেছে, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি যাচ্ছিলো।

পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারনে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ৪ জন ক্রুসহ বাল্কহেডটি ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান কালীঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে যায়।

উদ্ধার অভিযান চলাকালীন ঘটনাস্থল হতে ডুবে যাওয়া বাল্কহেডের ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করে। যারমধ্যে ১ জন ক্রু শারিরীক আঘাত প্রাপ্ত হওয়ায় উদ্ধারকারী দল কর্তৃক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী জানান, বৈরী আবহাওয়ার কারনে মেঘনা উত্তাল রয়েছে।

বাল্কহেডটি উত্তাল মেঘনায় কাত হয়ে ডুবে যায়। যদিও বর্তমানে বাল্কহেডটির নীচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির ক্রু-দের কোষ্টগার্ড উদ্ধার করেছে, কেউ নিঁখোজ নেই। আর উল্টোভাবে থাকা বাল্কহেডটি সনাক্ত করা সম্ভব হলেও উদ্ধার কাজে সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com