মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

বরিশালে বাস- মাইক্রোবাস দুর্ঘটনার নিহত ৪ জনের পরিচয় মিলেছে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৪০ বার
ফাইল ফটো

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে চার মৃত্যু ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনউদ্দিন জানান, উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চিত্তেশ্বর এলাকার মো. নুরুল আকন (৪৮), গাজীপুর কোনাবাড়ী এলাকার রুহুল আমিন (৪৬), আব্দুর রহমান (৪৫) ও মো. হাসান (৩৬)।

ওসি জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাস এসে পড়লে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সকল যাত্রী আহত হয়েছেন।

হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়েছে। মাইক্রোবাসে অন্তত ১০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ওসি।

দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের সঙ্গে গাজীপুরের কোনাবাড়ী থেকে রওনা দেওয়া আরেক গাড়ির যাত্রী মাইদুল ইসলাম সেলিম বলেন, ’৯৬ ব্যাচের বন্ধুরা সকাল ৬টায় গাজীপুরের কোনাবাড়ী থেকে কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়েছিলাম। একই সময় কোনাবাড়ী এলাকা থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটিও ১০ জন যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়েছিল। আমরা পথে নাস্তা করতে মাইক্রোবাস থামাই। তখন দুর্ঘটনা কবলিত গাড়িটি আমাদের রেখে চলে আসে। পরে দুর্ঘটনায় কবলিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com