শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

দেশে ফিরেছেন ক্রিকেটাররা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৫৮ বার

ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ এক মাসের সফর ছিল বাংলাদেশ দলের। সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে সিরিজ।

এই ফরম্যাট খেলে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বুধবার (২০ জুলাই) প্রথম দফায় ফিরেছেন ৬ জন।

বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এই তথ্য নিশ্চিত করেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান জানান, আজ দেশে ফিরেছেন সর্বমোট ৬ জন। যেখানে ক্রিকেটারদের মধ্যে ছিলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বাকি ৪ জন ছিলেন টিম ম্যানেজমেন্ট আর সাপোর্ট স্টাফের সদস্য।

তাসকিন-মিরাজদের সঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিল্ডিং কোচ শন ম্যাকডরমটসহ আরো দুইজন একই বিমানে ঢাকায় আসেন। বাকিরা আগামীকাল ফিরলেও এখনই ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ক্যারিবীয় অঞ্চল থেকে তিনি গেছেন লন্ডনে।

বিদেশি কোচিং স্টাফ সদস্যদের বড় অংশ ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিজ দেশে ছুটিতে যাবেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সিডন্স যাবেন অস্ট্রেলিয়ায়, তিনিও জিম্বাবুয়েতে যোগ দেবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ওয়ানডে ফরম্যাটে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com