সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪৬ বার

মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত।

আজ ২৮ জুন মঙ্গলবার সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পরিচালক (প্রশাসন ও অর্থ) যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ আঃ হামিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সুদীপ্ত সরকার (পিপিএম), উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশালসহ বরিশাল বিভাগের সকল যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দরা ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনা অতিথিরা মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বরিশাল বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন, সেখানে তিনি স্টেডিয়ামের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com