সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে স্বপ্ন-পদ্মা ও সেতুর বাবা-মাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৮৮ বার

নারায়নগঞ্জের পর এবারে বরিশালে তিন কন‌্যা নবজাত‌কের নামকরণ করা হয়েছে স্বপ্ন-পদ্মা ও সেতু। গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউদ্দিন জাহাঙ্গীর সড়কস্থ ডা: মোখ‌লেছুর রহমান হস‌পিটাল এন্ড ডায়াহন‌স্টিক সেন্টা‌রে এই তিন কন্যা সন্তানের জন্ম হয়। তাদের মা-বাবা তাদের নাম রাখেন ২৫ জুন উদ্বোধন হতে যাওয়া স্বপ্নের পদ্মা সেতু সাথে মিলিয়ে।

এই ঘটনা সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়ায় প্রচারিত হলে বিষয়টি বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর দৃষ্টি আকর্ষণ করলে গতকাল ২৩ জুন রাতে পদ্মা সেতুর উদ্বোধনের ২ দিন পূর্বে জন্ম নেয়া তিন কন্যা সন্তান স্বপ্ন-পদ্মা ও সেতুর বাবা-মাকে ফুলেল শুভেচ্ছা মিষ্টি ও আর্থিক সহযোগিতা পাঠান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

জেলা প্রশাসক বরিশাল এর পক্ষে উপহার সামগ্রী নিয়ে যান সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল সুব্রত বিশ্বাস দাস ও সহকারী কমিশনার কামরুন্নাহার তামান্না।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ মুন্সী মুবিনুল হকসহ আরও অনেকে।

উল্লেখ্য বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাদলপাড়ার বাসিন্দা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগমকে (২১) বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৭টায় হাসপাতা‌লে ভর্তি করা হয়।

সকাল ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন কন্যা সন্তান। শিশুদের মধ্যে দুজনের ওজন দেড়কেজি এবং একজনের ওপর ১ কেজি ৪ শত গ্রাম। মা ও তার তিন সন্তান সবাই সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com