রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

বরিশালে জন্ম নিল স্বপ্ন পদ্মা সেতু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৮৬ বার

নারায়নগঞ্জের পর এবারে বরিশালে তিন কন্যা সন্তানের নামকরণ করা হয়েছে স্বপ্ন-পদ্মা ও সেতু।

আজ বৃহষ্পতিবার (২৩ জুন) সকালে বরিশাল নগরের সদররোডস্থ ডা. মোকলেছুর রহমান ক্লিনিকে এই তিন কন্যা সন্তানের জন্ম হয়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাসিন্দা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (২১) আজ সকালে নগরের সদররোডস্থ ডাঃ মোখলেছুর রহমান (প্রা.)হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।

সকাল সাড়ে ৮ টার দিকে জরুরী ভিত্তিতে ডাঃ মুন্সী মুবিনুল হক অস্ত্রপচার করেন। সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়া তিন কন্যা সন্তান ও তার মা ভালো রয়েছে বলে জানিয়েছেন ডাঃ মুন্সী মুবিনুল হক।তিনি বলেন, সদ্য ভূমিষ্ট শিশুদের মধ্যে দুজনের ওজন দেড়কেজি এবং একজনের ওপর ১ কেজি ৪ শত গ্রাম। আশাকরি তারা সবাই যথাসময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন।

এদিকে সন্তানের বাবা বাবু সিকদার বাংলানিউজকে বলেন,পদ্মাসেতু উদ্বোধনের মাত্র দুদিন আগে আমার তিন কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। আমার তিন কন্যা সন্তান যেভাবে আমাদের মুখে হাসি ফুটিয়েছে,তেমনি পদ্মা সেতু পেয়েও আমরা দক্ষিনাঞ্চলবাসী খুব খুশি। সকাল থেকে যারাই আমার সন্তানদের দেখতে এসেছেন তারাই বলেছেন যেন সন্তানদের নাম রাখি স্বপ্নের পদ্মা সেতু।

 

অবশেষে তিন সন্তানের নাম রাখলাম স্বপ্ন-পদ্মা ও সেতু। তারা যেন বড় হয়ে মানুষের কল্যানে কাজ করে এই কামনা করছি।আর আল্লাহ যেন আমাদের সংসারকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে সেজন্য প্রার্থনা করছি।

বাবু সিকদার বলেন, আমার স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকে ইসলামিয়া হাসপাতালে ডাঃ তানিয়া আফরোজকে দেখিয়েছিলাম। ডেলিভারির সময় ঘনিয়ে আসায় আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সে। এরপর ডাঃ তানিয়া আফরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি বিকেল ছাড়া সময় দিতে পারবেন না বলে জানান। কিন্তু স্ত্রীর অবস্থা খারাপ হ ডাঃ মুন্সী মুবিনুল হকের স্মরনাপন্ন হই। তিনিই সফলভাবে সিজার করেন।

 

এদিকে তিন কন্যা সন্তানকে নিয়ে বেশ খুশি তাদের নানী তাসলিমা বেগম ও দাদী মমতাজ বেগম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com