শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

আজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী

মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৮০৭ বার

মোহাম্মদ নাসিমের পপ্রথম মৃত্যু বার্ষিকী আজ। আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৩ জুন)। গত বছর এই দিনে মহান এই নেতা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর আগে কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত বছরের ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে তাঁর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তী সময়ে কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসলেও স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসকরা জরুরিভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ডিপ কোমায় ছিলেন।

মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে আজ সকালে বনানীতে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। নাসিমের নির্বাচনী আসন সিরাজগঞ্জ-১ কাজিপুরে বেলা ১১ টায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা আ.লীগ। উপস্থিত ছিলেন নাসিমপুত্র ও এই আসনের বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এরপর বিকেলে সিরাজগঞ্জ মনসুর আলী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভায় উপস্থিত থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com