শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শ্রমিক লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৩৩ বার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সদ্য সাবেক সভাপতি নিজাম হাওলাদারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ নিয়ে দলীয় ফোরাম ও সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে। জানা যায়, রবিবার (৫ জুন) দুপুর ২ টার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে নিজাম হাওলাদারের ইয়াবা সেবনের ছবি ছড়িয়ে পড়ে।

নিজান হাওলাদার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মনসুর আলী হাওলাদারের ছেলে ও সদ্য বিলুপ্ত জাতীয় শ্রমিক লীগ মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন।

বর্তমান কমিটির ১ নং সদস্য।

এ বিষয়ে সদ্য সাবেক শ্রমিকলীগ সভাপতি নিজাম হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, তাকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে বর্তমানে আমাদের কোন বক্তব্য নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com