রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ঝাড়ের বাঁশ কর্তন করেছে প্রতিপক্ষরা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩১২ বার
ফাইল ফটো

বরিশালের বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে একজন বৃদ্ধ পরিবারের বাঁশ ঝাড়ের বাঁশ কর্তন করেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৮ মে) উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির মালিক কৃষ্ণপাল প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। অভিযুক্তরা হলেন-উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের বিমল চন্দ্র পাল ও শিপন চন্দ্র পাল।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের জেএল ০৯ নং, এসএ খতিয়ান ৫৪০/১১৪০ এ ২৩৪০, ২৩৪১, ২৩৪২ নং দাগের ২৯ শতাংশ জমির মালিক গোপাল চন্দ্র পালের পুত্র কৃষ্ণ পাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণ পালের পৈত্রিক সম্পত্তিতে একটি টিনের ঘর নির্মাণ করে তার বৃদ্ধ পিতা ও মাতা বসবাস করেন।

তিনি অসহায় বিধায় স্থানীয় ভূমিদস্যু বিমল চন্দ্র পাল ও তার পুত্র শিপন চন্দ্র পাল বুধবার সকাল ১১টায় তাদের ওই জমিতে লাগানো বাঁশ ঝাড় থেকে ২০-২৫ টি বাঁশ কেটে নেয়ার চেষ্টা করেন।

তিনি ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে কাটা বাঁশ উদ্ধার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জমা রেখে বাঁশ কাটতে নিষেধ করেন।

কৃষ্ণ পাল অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধ থাকায় তিনি বিমল পাল ও শিপন পালকে বিবাদী করে আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করলে পুলিশ গিয়ে ওই জমিতে কোন কাজ না করার নির্দেশনা প্রদান করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন বলেন, তিনি কৃষ্ণ পালদের ৯৯৯ এ অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে বিরোধীয় জমির বাঁশ কাটা বন্ধ করেছেন এবং কাটা বাঁশ ইউনিয়ন পরিষদে জমা রাখার ব্যবস্থা করেছেন।

আদালতের মামলা শেষে প্রকৃত মালিককে সেই কাটা বাঁশ ফেরত দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com