বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

গাজীপুরে বাসচাপায় রিকশা চালকসহ ৫ যাত্রী নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৪৯৬ বার
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও চারযাত্রী নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (৩ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুই জন নারী ও তিনজন পুরুষ।

সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

তিনি জানান, একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। আর সফিপুর ফ্লাইওভারের পূর্বপাশে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের বাম দিকে যাচ্ছিল।

তখন বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com