সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

মেহেন্দিগঞ্জ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২১১ বার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া বাজারে স্বর্ণ ব্যবসায়ী ও পুজা উদযাপন পরিষদের সদস্য সঞ্জিত দেবনাথ’র উপর হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদ, মেহেন্দিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু মহাসংঘ ও বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার সকালে পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, এ দেশ আমার, এ দেশ আমাদের। ভয় দেখিয়ে লাভ হবে না, আমরা মাতৃভূমি ছাড়বো না। উলানিয়া, সলদি, নয়াখালী ও পানবাড়িয়া গ্রামে হিন্দু পরিবারের উপর হামলা, মন্দির-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, চাঁদাবাজী ও স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত দেবনাথ’র উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত হয়ে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে ক্ষুদা, দারিদ্রমুক্ত অসম্প্রাদায়িক উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান এবং স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিতের উপর হামলাকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

খুব শীঘ্রই পুলিশ দোষীদের গ্রেফতার করা হবে বলে সকলকে আশ্বস্ত করেণ। এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ট চন্দ্র নাথ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, সহ-সভাপতি বাদল চন্দ্র রায় ঝন্টু, সহ-সভাপতি শিক্ষক শংকর চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক খগেন চন্দ্র মল্লিক, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল চন্দ্র দেবনাথ, ডাঃ নিমাই চন্দ্র, অখিল দেবনাথ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোজ দেবনাথ, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক দীলিপ কর্মকার, পুজা উদযাপন পরিষদের সদস্য ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পুজা উদযাপন পরিষদের সদস্য সঞ্জয় কুমার গুহ, সাংবাদিক নিত্য গোপাল নাথ, বাংলাদেশ হিন্দু মহাসংঘের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মাঝি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মেহেন্দিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com