শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

আটঘরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১০ বার
পাবনার আটঘরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় ও  দিবসের সুবর্ণজয়ন্তী দিনব্যাপী  নানা কর্মসূচির মধ‍্যদিয়ে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
পরে উপজেলার সদর দেবোত্তরে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক আর্পণ করেন আটঘরিয়া উপজেলা পরাষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চলসহ উপজেলার বিভিন্ন স্তরের প্রতিষ্ঠা ও সংস্থা।
পরে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট দলের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com