সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

‘দৈনিক ইন্তেকাল’ এর রহস্য

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৩০ বার

সম্প্রতি “দৈনিক ইন্তেকাল” নামের একটি প্রেসকার্ডের ছবিটি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্যসহকারে পোস্ট করেন। অনেকেই পোস্টের নিচে হাস্যরসাত্মক নানান মন্তব্য লিখছেন। আবার অনেকে সমালোচনাও করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কুয়াকাটা মাল্টিমিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য কনটেন্ট তৈরির একটি অংশ ছিলো ঐ প্রেস কার্ডটি। শুটিং চলাকালে কেউ একজন কার্ডটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

এ বিষয়ে কুয়াকাটা মাল্টিমিডিয়ার পরিচালক শুভ হোসাইন কবির বলেন, ‘বর্তমানে অনেক ভুঁইফোড় সংবাদ মাধ্যম ও সাংবাদিকের দেখা মেলে, আর তাদের রোষানলে পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা মিডিয়া ও যোগ্য সাংবাদিকদের।

তাই এমন একটি চরিত্র তুলে ধরে সমাজের চোখ খুলে দিতে আমাদের এ আয়োজন। সমাজের সত্যিকারের সাংবাদিকদের সম্মান ও মর্যাদা বজায় রেখে কনটেন্টটি তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com