রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বরিশালে ভুয়া ডাক্তার আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৬৮ বার

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। আজ শনিবার (১২ জানুয়ারী) দুপুর পৌনে একটার দিকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ড থেকে তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃত ভুয়া ডাক্তার হলো ঝালকাঠি শহরের পেট্রোল পাম্প সংলগ্ন মালেক রাজের বাড়ির বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম।

শিশু মেডিসিন ওয়ার্ডে ডিউটিরত ডাক্তার মোঃ ফয়সাল বলেন, ভুয়া ডাক্তার পরিচয়ে হাসপাতালে ঘোরাঘুরি করছিল রাকিব।

পরে তাকে ধরে পরিচালকের কাছে নেওয়া হয়। সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই ডুমুল রায় বলেন, ভুয়া ডাক্তার পরিচয়ে এক তরুণকে ধরে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com