বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৬৫ বার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র ˆসৈকতে ফের ভেসে এলো ইরাবতি প্রজাতির একটি মৃত ডলফিন।

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দেড় কিলোমিটার পশ্চিমে গাজী বাড়ি সংলগ্ন এলাকায় ˆসকতে জোয়ারের সময় ভেসে ওঠে মৃত এই ডলফিনটি।

স্থানীয় জেলেরা মৃত ডলফিনটি দেখতে পেয়ে বেসরকারী সংস্থা ওয়াল্ড ফিসের ইকো ফিস প্রকল্পের ব্লু-গার্ড সদস্য ও সংবাদকর্মীদের জানান।

পরে ব্লু-গার্ড সদস্যরা খবর পেয়ে ডলফিনটি মাটি চাপা দিয়ে রাখে।

এ সময় উপস্থিত ছিলেন ইকোফিস প্রকল্পের কলাপাড়া উপজেলা গভেষনা সহকারী সাগরিকা স্মৃতি।

ভেসে আসা ডলফিনটি ৪ ফুট ৫ ইঞ্চি লম্বা। ডলফিনটির ডান পাশের পাখনা কেটে ফেলা হয়েছে। মুখে এবং মাথায় দা দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে এবং ঠোঁটে কারেন্ট জাল পেচানো ছিল।

স্থানীয়দের ধারণা গভীর সমুদ্রে জেলেদের জালে জড়িয়ে গেলে জেলেরা ডলফিনটিকে জাল থেকে ছাড়াতে গিয়ে পাখনা কেটে ফেলে।

ব্লু-গার্ড সদস্যদের ধারণা শনিবার রাতের যে কোন সময় ডলফিনটি জেলেদের জালে আটকে যায়।

জেলেদের নির্মম আগাতে ডলফিনটির এমন মৃত হয়। এর আগে গত বর্ষা মৌসুমে কুয়াকাটা সমুদ্র ˆসকতে ইরাবতি ডলফিন সহ বিভিন্ন প্রজাতির একাধিক মৃত ডলফিন ভেসে ওঠে।

স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্য সংবাদকর্মী আবুল হোসেন রাজু উদ্দেগ প্রকাশ করে বলেন, মৃত ডলফিনটিকে যেভাবে মারা হয়েছে তা কারও কাম্য ছিল না।

প্রতিনিয়ত জেলেদের জালে আটকে পড়া ডলফিন সহ বিভিনś প্রজাতীর জলজ প্রানী মেরে ফেলা হচ্ছে। এতে সামুদ্রিক পরিবেশের উপর মারাত্বক প্রভাব পরবে। ধ্ববংস হয়ে যাচ্ছে বিরল প্রজাতির এসব জলজ প্রানী।

বেসরকারী এনজিও সংস্থা ওয়ার্ল্ড ফিস এর ইকোফিস-২ প্রকল্পের গভেষনা সহকারী সাগরিকা স্মৃতি বলেন, তাদের ব্লু-গার্ড সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে উদ্ধার করে মাটিচাপা দেই।

তার ধারণা দুই-তিন ঘন্টা আগে ডলফিনটিকে মেরা ফেলা হয়েছে। সাগরিকা স্মৃতি বলেন, আমরা বিভিনś সভা সেমিনারের মাধ্যমে জেলেদের সচেতনতা সৃস্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এরপরও জেলেদের জালে মারা পড়ছে ডলফিন।

তিনি আরও বলেন, বন্যপ্রানী সংরক্ষণ আইন ২০১২ বাস্তবায়ন হলে এধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে জেলেরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com