শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

হাবিপ্রবিতে সুগন্ধি চালের জিনোটাইপ উন্নয়ন শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৮২ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আইআরটি সেমিনার কক্ষে “Development of Aromatic Fine Rice (Oryza sativa L.) Genotypes for Bangladesh” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের আয়োজনে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
আরও উপস্থিত ছিলেন উক্ত গবেষণা কার্যক্রমের সুপারভাইজার প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, পরীক্ষা কমিটির সদস্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম সরকার, পরীক্ষা কমিটির সদস্য শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান, হাবিপ্রবির জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান, পিএইচডি ফেলো মোঃ মোজাফফর হোসেন (উপ-পরিচালক,বিএডিসি), কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, কৃষি ,কৃষক ও দেশের উন্নয়নে গবেষণার বিকল্প নেই। আমাদের সকলের উচিৎ গবেষণায় মনোনিবেশ করা। এক্ষেত্রে হাবিপ্রবির জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগ ভাল ভূমিকা রাখছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষণার জন্য করণীয় সব কিছু করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য আউটরিচ সেন্টার চালুর পাশাপাশি উন্নত গবেষণার জন্য একটি বায়োমলিকুলার ল্যাব চালুর কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com