শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

ভোটকেন্দ্র থেকে জানালা ভেঙে পালালো নৌকা প্রার্থী!

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ বার

ঢাকার আশুলিয়ায় ভোটকেন্দ্রে জাল ভোট ও সিল মারতে বাধা দেওয়ায় এক প্রিজাইডিং অফিসারকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে নৌকার সমর্থকরা।

এ সময় সাময়িক ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে ওই কেন্দ্রে গেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনকে অবরুদ্ধ করে ভোটাররা। পরে জানালা ভেঙে পালান তিনি।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে নৌকা মনোনীত চেয়ারম্যান তাঁর কর্মী ইসরাফিলসহ সমর্থক নিয়ে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁরা জোর করে সিল মারতে চাইলে প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বাধা দেন।

তখন প্রিজাইডিং অফিসারের নাকে ও মাথায় ঘুষি মেরে রক্তাক্ত করে নৌকার সমর্থকরা। বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যানসহ তাঁর কর্মী-সমর্থককে অবরুদ্ধ করে রাখেন ভোটাররা। অবস্থা বেগতিক হলে জানালা ভেঙে তারা পালিয়ে যায়।

নৌকার চেয়ারম্যান প্রার্থী সুজন বলেন, ‘আমি কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানে প্রতিপক্ষ প্রার্থীদের লোকজন আমার ওপর হামলা করতে চাইছে।

আমি পালিয়েছি প্রিজাইডিং অফিসারের রুমে। পরে ওই রুমের দরজা ভেঙে ফেলার উপক্রম হলে আমার এক ছোট ভাইয়ের সাহায্যে জানালার গ্রিল দুইটা ভেঙে আমি কোনোমতে হেঁচড়িয়ে নেমেছি।’

সাভার মডেল থানায় বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ‘কেন্দ্রে ঝামেলার কথা শুনে আমি এসেছি। এখানে পরিস্থিতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

ইউনিয়নের রিটার্নিং অফিসার জিল্লুর রহমান রাশেদ বলেন, ‘ওই কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহত প্রিজাইডিং অফিসারকে আমরা চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যালে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com